১৪ অক্টোবর ২০২৬ (বুধবার), ভট্টর কলেজ (স্বশাসিত) বাংলা বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর) এর দেওয়াল পত্রিকা ‘সৃজন’ এর উদ্বোধন করা হয়। ফিতে কেটে পত্রিকাটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. গিরিধারী পণ্ডা মহাশয়, সঙ্গে উপস্থিত ছিলেন দাঁতনের বিশিষ্ট সমাজসেবী মাননীয়া উমা বিশ্বাস। বাংলা বিভাগের প্রধানসহ অনান্য অধ্যাপক-অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত দেখা যায়।
বাংলা বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর) এর দেওয়াল পত্রিকা ‘সৃজন’ এর উদ্বোধন


