আগমনীর সুরে মুখরিত ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)

আগমনীর সুরে মুখরিত ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত) – ১৪.১০.২০২৬ ✨ পড়াশোনার ব্যস্ততা, নিয়ম-শৃঙ্খলা আর প্রতিদিনের চেনা রুটিনের বাইরে উৎসব নিয়ে আসে একরাশ আনন্দ, নতুন উদ্দীপনা এবং একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর এক অনন্য সুযোগ। শারদীয়ার আগমনী সুরে, উৎসবের মধুর আবহে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেছিল ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)-এর সমগ্র শিক্ষাঙ্গন। এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. গিরিধারী পণ্ডা মহাশয়, অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভা বর্ধন করেছিলেন দাঁতনের বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী উমা বিশ্বাস মহাশয়া। নাচের ছন্দ, গানের সুর আর ঢাকের ধ্বনিতে প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছিল আনন্দময় ও প্রাণবন্ত। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, হাসি-আনন্দ এবং Read more

বাংলা বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর) এর দেওয়াল পত্রিকা ‘সৃজন’ এর উদ্বোধন

১৪ অক্টোবর ২০২৬ (বুধবার), ভট্টর কলেজ (স্বশাসিত) বাংলা বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর) এর দেওয়াল পত্রিকা ‘সৃজন’ এর উদ্বোধন করা হয়। ফিতে কেটে পত্রিকাটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. গিরিধারী পণ্ডা মহাশয়, সঙ্গে উপস্থিত ছিলেন দাঁতনের বিশিষ্ট সমাজসেবী মাননীয়া উমা বিশ্বাস। বাংলা বিভাগের প্রধানসহ অনান্য অধ্যাপক-অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত দেখা যায়।

A seminar on “Multidisciplinary Research & Rural Development”

Bhatter College, Dantan (Autonomous), in collaboration with Dantan Manav Kalyan Kendra, successfully organized a seminar on “Multidisciplinary Research & Rural Development” on October 12, 2026, at the college Seminar Hall from 11:30 am. The programme was officially inaugurated by the Principal of the college, Prof. (Dr.) Giridhari Panda. The seminar was graced by the presence of President Dr. Tapan Kumar Tripathi, Vice-President Shib Sankar Senapati, Sri Prabuddha Giri, Sri Sudip Khatua and other members of Dantan Manav Kalyan Kendra. The event featured Dr. Syamsundar Mandal, Former Statistical Officer & Head, Department of Epidemiology & Biostatistics, Chittaranjan National Cancer Institute (CNCI), Read more

International Conference on “Current Innovative Approaches to Health, Fitness and Sports Performance – 2026”

International Conference on “Current Innovative Approaches to Health, Fitness and Sports Performance – 2026” was held on 7th and 8th October, 2026, organized by the Department of Physical Education, Bhatter College, Dantan (Autonomous). The participants were from different corners of India and also from Bangladesh, Saudi Arabia and USA.

মহাত্মা গান্ধীজির জন্মদিবস পালন

২ অক্টোবর ২০২৬ (শুক্রবার), ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত) ক্যাম্পাসে যথাযথ মর্যাদা ও সম্মানে পালিত হল মহাত্মা গান্ধীর জন্মদিবস। এই উপলক্ষে বাপুজির মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অধ্যাপক কমল সরকার, অধ্যাপক লক্ষ্মণ ভট্ট, ড. মনিশঙ্কর সাউ, মাননীয় অনুপম পট্টনায়ক, অভিজিৎ দে, সত্যনারায়ণ রানা প্রমুখ। এছাড়াও দাঁতন বিডিও-১ এর কয়েকজন সম্মানীয় আধিকারিক অনুষ্ঠানে উপস্থিত থেকে মুর্তিতে পুষ্পদান করে শ্রদ্ধা জানান।

ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)-র আয়োজনে “সেবা সংকল্প অভিযান ২০২৬”

ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)-র আয়োজনে “সেবা সংকল্প অভিযান ২০২৬” অন্তর্গত দুই দিন ব্যাপি (২৮.০৯.২০২৬ ও ২৯.০৯.২০২৬) অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতায় জমা হওয়া প্রবন্ধগুলি ৩০.০৯.২০২৬ বুধবার মূল্যায়ন করা হয়। প্রবন্ধের বিষয় – “বিকশিত ভারত”। প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কৃত করেন ইতিহাস বিভাগের প্রধান ড. প্রণব বর্মন, অধ্যাপক কমল সরকার ও কলেজের গ্রন্থাকারিক মাননীয় অমিত কুমার দাস মহাশয়।

A Lecture on Career Orientation and Guidance for GATE (Graduate Aptitude Test in Engineering) and JAM (Joint Admission Test for Masters)

The Indian Institute of Technology (IIT) Kharagpur, in collaboration with the Internal Quality Assurance Cell (IQAC) and the Career Counselling Cell, Bhatter College, Dantan (Autonomous), organised a Lecture on Career Orientation and Guidance for GATE (Graduate Aptitude Test in Engineering) and JAM (Joint Admission Test for Masters) Aspirants on 28 September 2026 at 11:00 a.m. at the Seminar Hall, Bhatter College, Dantan (Autonomous), under the patronage of Professor (Dr.) Giridhari Panda, Principal, Bhatter College, Dantan (Autonomous). The lecture was delivered by Prof. Mahitosh Mandal, Ph.D., FNA, FASc, FNASc, FAScT, FRSB, Arvind & Renu Jain Chair Professor and J. C. Bose Read more

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন

২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত) -র লাইব্রেরীতে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষ্যে লাইব্রেরীতে প্রতিষ্ঠিত বিদ্যাসাগরের আবক্ষ মুর্তিতে মাল্যদান করেন অধ্যাপক অমল চট্টোপাধ্যায় ও ড. তরুণ তাপস মুখোপাধ্যায়। কলেজের অনান্য অধ্যাপক-অধ্যাপিকাগণ, শিক্ষাকর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীরা পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান। বিদ্যাসাগরের মহান জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেন অধ্যাপক অমল চট্টোপাধ্যায়, ড. প্রণব বর্মণ, ড. মীর আহম্মদ আলী ও কলেজের গ্রন্থাগারিক মাননীয় অমিত কুমার দাস মহাশয়।

সেবা সংকল্প অভিযান ২০২৬

ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)-র আয়োজনে “সেবা সংকল্প অভিযান ২০২৬”-এর শুভ সূচনা হল বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬-এl অভিযানের সূচনা করেন কলেজের পরিচালন সমিতির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক (ড.) দেবব্রত মিত্র মহাশয়। তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাননীয় ড. গিরিধারী পণ্ডা মহাশয় এবং পরিচালন সমিতির অনান্য সভ্যবৃন্দ।

Ph.D. Induction Program ও কোর্সওয়ার্কের বিষয়ে বিশেষ বক্তৃতা

১২.০৯.২০২৬-এ ভট্টর কলেজে Ph.D. Induction Program ও কোর্সওয়ার্কের বিষয়ে বিশেষ বক্তৃতা| Bhatter College Research Centre in Humanities and Social Sciences-এর উদ্যোগে আজ মহাসমারোহে অনুষ্ঠিত হলো Ph.D. Induction Program ও কোর্সওয়ার্কের বিষয়ে বিশেষ বক্তৃতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী। তাঁকে পুষ্পস্তবক, উত্তরীয় ও পুষ্পবৃষ্টির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রাথমিক পরিচয় পর্বের পর মাননীয় রেজিস্ট্রার মহোদয় ভূগোল বিভাগের দেয়াল পত্রিকার শুভ উদ্বোধন করেন এবং ইতিহাস ও ইকোনমিক্স বিভাগের বিভাগীয় অনুষ্ঠানে যোগদান করে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন। দ্বিতীয় পর্যায়ে কলেজের সেমিনার হলে মূল Induction Program অনুষ্ঠিত হয়। মঙ্গলাচরণ, প্রদীপ প্রজ্জ্বলন ও মন্ত্র পাঠের মাধ্যমে Read more