Photography Competition as part of Har Ghar Tiranga Campaign 2026

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতা:

৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে ভট্টর মহাবিদ্যালয়, দাঁতন (স্বশাসিত)-এর উদ্যোগে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশাত্মবোধ, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন মুহূর্তকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতার বিষয় ছিল “Independence Day Celebration with the National Flag” কলেজের ছাত্র-ছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাধীনতা দিবস উদযাপন ও জাতীয় পতাকা (তিরঙ্গা)-কে কেন্দ্র করে তোলা তাঁদের আলোকচিত্র জমা দিতে বলা হয়। ফটো জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ১৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:০০টা পর্যন্ত।

প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। জমা পড়া আলোকচিত্রগুলির বিষয়বস্তুর যথার্থতা, সৃজনশীলতা, আলোকচিত্রের গুণমান, উপস্থাপনা এবং প্রতিযোগিতার নির্ধারিত বিষয়ের সঙ্গে সামঞ্জস্য বিচার করে বিচারকমণ্ডলী তিনজন বিজয়ীকে নির্বাচন করেন –

প্রথম স্থান: Kuheli Pani (English)
দ্বিতীয় স্থান: Sneha Das (English)
তৃতীয় স্থান: Poushali Das (Political Science)

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীর আন্তরিক প্রচেষ্টা ও সৃজনশীলতার জন্য তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তিনজন বিজয়ীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ, জাতীয় পতাকার প্রতি সম্মান এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।