পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে ভট্টর কলেজে ২০ জুন, ২০২৬ শনিবার পশ্চিমবঙ্গ দিবস উৎপাদন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় মঙ্গলাচরণ স্ত্রোত এবং বন্দেমাতরম সঙ্গীতের মাধ্যমে। স্ত্রোত পাঠ করেন অধ্যাপক পূর্ণচন্দ্র সাহু এবং সঙ্গীত পরিবেশ করেন ড. শান্তনু তেওয়ারি এবং সঙ্গীত বিভাগের ছাত্রী সহেলি পাহাড়ি, নীলা জানা ও মৌমিতা দে। প্রদীপ প্রজ্বলন করেন অধ্যক্ষ (ড.) গিরিধারী পণ্ডা মহাশয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ও বক্তা মেদেনীপুর কলেজের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ মহাশয়, ভট্টর কলেজের (স্বশাসিত) দুই অধ্যাপক অমল চট্টোপাধ্যায় এবং ড. তরুন তাপস মুখোপাধ্যায়। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন, কলেজের সম্মানীয় অধ্যক্ষ মহাশয় এবং বাংলা ভাগের প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গ গঠন বিষয়ে প্রধান অতিথি আলোচনা করেন। পশ্চিম বঙ্গ গঠন সম্পর্কিত তৎকালীন সময়ের পত্রপত্রিকায় প্রকশিত খবর নিয়ে একটি কোলাজ-পোষ্টার উদ্বোধন ও প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে প্রথামাফিক ধন্যবাদ জ্ঞাপন করেন, বাংলা বিভাগের প্রধান ড. রেজমান মল্লিক এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. প্রণব বর্মণ। উল্লেখ্য অনুষ্ঠানটির উদ্বোধক হিসাবে স্হানীয় কেশিয়াড়ী বিধান সভার বিধায়ক মাননীয় ভদ্র হেমরমের উপস্থিতির কথা থাকলেও সরকারী কাজে ব্যস্ত হওয়ায় তিনি উপস্থিত হতে পারেন নি।





