মহাত্মা গান্ধীজির জন্মদিবস পালন
২ অক্টোবর ২০২৬ (শুক্রবার), ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত) ক্যাম্পাসে যথাযথ মর্যাদা ও সম্মানে পালিত হল মহাত্মা গান্ধীর জন্মদিবস। এই উপলক্ষে বাপুজির মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অধ্যাপক কমল সরকার, অধ্যাপক লক্ষ্মণ ভট্ট, ড. মনিশঙ্কর সাউ, মাননীয় অনুপম পট্টনায়ক, অভিজিৎ দে, সত্যনারায়ণ রানা প্রমুখ। এছাড়াও দাঁতন বিডিও-১ এর কয়েকজন সম্মানীয় আধিকারিক অনুষ্ঠানে উপস্থিত থেকে মুর্তিতে পুষ্পদান করে শ্রদ্ধা জানান।









