7 July, 2026 স্নাতক সেমেস্টার-১ এর নবাগত ছাত্রছাত্রীদের ভট্টর কলেজে প্রথম দিনের আগমনের সূচনা হল “নবদিগন্ত ২০২৬” নামক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন অধ্যক্ষ ড. গিরিধারী পণ্ডা মহাশয়। এছাড়াও অধ্যাপক অমল চট্টোপাধ্যায়, অধ্যাপক অরবিন্দ পাল, ড. শুভঙ্কর সর্দার, ড. সনাতন দাস, লাইব্রেরীয়ান মাননীয় অমিত কুমার দাস, অধ্যাপক সুমন্ত মজুমদার বক্তব্য রাখেন। এছাড়াও বর্তমান ও নবাগত কয়েকজন ছাত্রছাত্রী কলেজ সম্পর্কে তাদের অভিজ্ঞতা এবং আকাঙ্খার কথা তুলে ধরে। সঙ্গীত বিভাগের অধ্যাপিকাগণ ও ছাত্রছাত্রীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও নৃত্যসহ অনান্য সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠানকে বর্ণময় করে তোলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রধান ড. মীর আহাম্মদ আলী এবং ছাত্রী শুভ্রা মিশ্র| অনুষ্ঠান সমাপ্তির পর ১ম -সেমিস্টারের ক্লাস শুরু হোলো ।
Induction Programme and commencement of Classes for UG 1st Semester Students for the session 2026-2027


