পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ ৬ জুলাই, ২০২৬ ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত) সেমিনার হলে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম জয়ন্তী যথাযথ মর্যাদায় পালন করা হয়। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। স্বাগত ভাষন দেন, কলেজের অধ্যক্ষ ড. গিরিধারী পণ্ডা মহাশয়। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. ঝড়েশ্বর ঘোষ মহাশয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. প্রণব বর্মন। উল্লেখ্য, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষকাল’ উদযাপনের সমাপ্তি ঘটে।
Observation of 125th Birthday of Dr. Syama Prasad Mookherjee


