ভট্টর কলেজ, দাঁতন (অটোনোমাস)-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হল সংস্কৃত সপ্তাহ ও সংস্কৃত প্রতিযোগিতা। সংস্কৃত সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগে গত শনিবার (29/08/2026) আয়োজিত হয় বিভিন্ন ধরনের সংস্কৃত প্রতিযোগিতা। এর মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত ভাষার প্রাচীন ঐতিহ্য, বৈজ্ঞানিকতা, সাহিত্যিক সমৃদ্ধি এবং সমকালীন সমাজে তার প্রাসঙ্গিকতা সম্পর্কে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং সংস্কৃত বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করা। সংস্কৃত দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতাগুলির মধ্যে ছিল সংস্কৃত অনুবাদ প্রতিযোগিতা, সংস্কৃত প্রশ্নোত্তর প্রতিযোগিতা, সংস্কৃত শ্লোক উচ্চারণ প্রতিযোগিতা, গীতাপাঠ প্রভৃতি। উক্ত প্রতিযোগিতাগুলিতে বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সংস্কৃত বিভাগের সমস্ত ছাত্রছাত্রীই এই প্রতিযোগিতাগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে ফলাফলও ঘোষণা করা হয়। উল্লেখ্য প্রত্যেক বিজয়ীকে সোমবার সংস্কৃত দিবস উদযাপনের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে শংসাপত্র প্রদান করা হয়।
ভট্টর কলেজ, দাঁতনে (অটোনোমাস) যথাযোগ্য মর্যাদায় পালিত হল সংস্কৃত সপ্তাহ ও সংস্কৃত প্রতিযোগিতা|



