আগমনীর সুরে মুখরিত ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)

আগমনীর সুরে মুখরিত ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত) – ১৪.১০.২০২৬ ✨ পড়াশোনার ব্যস্ততা, নিয়ম-শৃঙ্খলা আর প্রতিদিনের চেনা রুটিনের বাইরে উৎসব নিয়ে আসে একরাশ আনন্দ, নতুন উদ্দীপনা এবং একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর এক অনন্য সুযোগ। শারদীয়ার আগমনী সুরে, উৎসবের মধুর আবহে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেছিল ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)-এর সমগ্র শিক্ষাঙ্গন। এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. গিরিধারী পণ্ডা মহাশয়, অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভা বর্ধন করেছিলেন দাঁতনের বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী উমা বিশ্বাস মহাশয়া। নাচের ছন্দ, গানের সুর আর ঢাকের ধ্বনিতে প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছিল আনন্দময় ও প্রাণবন্ত। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, হাসি-আনন্দ এবং Read more

সশ্রদ্ধ রবীন্দ্র জয়ন্তী পালন

ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত) কলেজে সাংস্কৃতিক কমিটির উদ্যোগে, ১১ই মে, ২০২৬, সেমিনার হলে শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। বাংলা বিভাগ ও সঙ্গীত বিভাগ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প অপর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীত বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে মুখ্য বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. গিরিধারী পণ্ডা মহাশয়। এছাড়াও ইংরেজি বিভাগের প্রধান ড. মীর আহম্মদ আলী, বাংলা বিভাগের অধ্যাপক সুনীল গিরি, ইতিহাস বিভাগের অধ্যাপক সেখ আসলাম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। আবৃত্তি করেন, ড. পারমিতা চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক লখিন্দর দাস।  

Participation in ‘3rd Regional Srishtishree Mela’ organized by the West Bengal Government in Midnapore city

মেদিনীপুর শহরে আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের ৩য় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায় বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের ভট্টর মহাবিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিচালিত স্ব-নির্ভর গোষ্ঠীর (Bhatter College Hunar Self-help Group) একটি স্টল রয়েছে। স্টল নং ৭৩। এখানে ছাত্রীদের নিজেদের হাতে বানানো বিভিন্ন পরিবেশ-বান্ধব জিনিস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা বসেছে। অত্যন্ত সুন্দর ও বিশ্বস্ত দ্রব্যের সম্ভার নিয়ে আমাদের ছাত্রীরা সবাইকে স্বনির্ভর ও উদ্যোগী হওয়ার পথ দেখাচ্ছে। গত ১৮ই জানুয়ারি, ২০২৬ (রবিবার) থেকে মেলা শুরু হয়েছে। প্রথম দিন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গিরিধারী পণ্ডা মহাশয় সহ বিভিন্ন অধ্যাপক-অধ্যাপিকা ও অন্যান্য গুণীজনেরা। মেলায় স্টলের বিক্রয় চোখে পড়ার মতো। আগামী ২৯শে জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত Read more