মেদিনীপুর শহরে আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের ৩য় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায় বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের ভট্টর মহাবিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিচালিত স্ব-নির্ভর গোষ্ঠীর (Bhatter College Hunar Self-help Group) একটি স্টল রয়েছে। স্টল নং ৭৩। এখানে ছাত্রীদের নিজেদের হাতে বানানো বিভিন্ন পরিবেশ-বান্ধব জিনিস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা বসেছে। অত্যন্ত সুন্দর ও বিশ্বস্ত দ্রব্যের সম্ভার নিয়ে আমাদের ছাত্রীরা সবাইকে স্বনির্ভর ও উদ্যোগী হওয়ার পথ দেখাচ্ছে। গত ১৮ই জানুয়ারি, ২০২৬ (রবিবার) থেকে মেলা শুরু হয়েছে। প্রথম দিন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গিরিধারী পণ্ডা মহাশয় সহ বিভিন্ন অধ্যাপক-অধ্যাপিকা ও অন্যান্য গুণীজনেরা। মেলায় স্টলের বিক্রয় চোখে পড়ার মতো। আগামী ২৯শে জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত মেলায় থাকবে আমাদের স্টল। স্টলে প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। সেল্ফ হেল্প গ্রুপের ছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন।



