Bhatter College Research Centre in Humanities and Social Sciences-এর উদ্যোগে আজ মহাসমারোহে অনুষ্ঠিত হলো Ph.D. Induction Program ও কোর্সওয়ার্কের বিষয়ে বিশেষ বক্তৃতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী। তাঁকে পুষ্পস্তবক, উত্তরীয় ও পুষ্পবৃষ্টির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রাথমিক পরিচয় পর্বের পর মাননীয় রেজিস্ট্রার মহোদয় ভূগোল বিভাগের দেয়াল পত্রিকার শুভ উদ্বোধন করেন এবং ইতিহাস ও ইকোনমিক্স বিভাগের বিভাগীয় অনুষ্ঠানে যোগদান করে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন।
দ্বিতীয় পর্যায়ে কলেজের সেমিনার হলে মূল Induction Program অনুষ্ঠিত হয়। মঙ্গলাচরণ, প্রদীপ প্রজ্জ্বলন ও মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সঙ্গীত বিভাগ স্বাগত সঙ্গীত পরিবেশন করে। কলেজের স্নাতকোত্তর বিভাগের ছাত্রীদের দ্বারা নবাগত গবেষকদের চন্দন, পুষ্প ও উপহার দিয়ে বরণ করা হয়। কলেজের অধ্যক্ষ ডক্টর গিরিধারী পণ্ডা তাঁর স্বাগত ভাষণে নবাগত গবেষকদের শুভেচ্ছা জানান এবং গবেষণার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন মহাবিদ্যালয়ের রিসার্চ সেন্টারের অধীনে গবেষণার কাজ শুরু হয়েছে এবং এটি দাঁতন অঞ্চলের প্রথম গবেষণাকেন্দ্র – যা একটি গর্বের বিষয়। এর আগে এই মহাবিদ্যালয়ে ইউজি থেকে পিজি পর্যন্ত ছিল কিন্তু বর্তমানে গবেষণাও করা যাবে। এজন্য তিনি রেজিস্ট্রার সহ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। প্রধান অতিথি ড. জয়ন্ত কিশোর নন্দী তাঁর ভাষণে গবেষণার গুণগত মান, সততা ও বর্তমানে গবেষণার প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন। কিভাবে সহজে এবং বিশ্বমানের একটি গবেষণা করা যায় এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তিনি গবেষকদের আরও বেশি উন্মুক্ত চিন্তাধারা এবং সামগ্রী সংকলনের ব্যাপারে উৎসাহিত করেন। তাঁর তথ্যসমৃদ্ধ বক্তৃতা নবাগত গবেষকদের গবেষণার নৈতিকতা, মেথডোলজি ও প্রকাশনা সংক্রান্ত সম্যক ধারণা প্রদান করে। অনুষ্ঠানটি শান্তিমন্ত্র পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয়। অধ্যক্ষ মহাশয় অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সাফল্যের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
![]() |
![]() |
![]() |



