২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত) -র লাইব্রেরীতে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষ্যে লাইব্রেরীতে প্রতিষ্ঠিত বিদ্যাসাগরের আবক্ষ মুর্তিতে মাল্যদান করেন অধ্যাপক অমল চট্টোপাধ্যায় ও ড. তরুণ তাপস মুখোপাধ্যায়। কলেজের অনান্য অধ্যাপক-অধ্যাপিকাগণ, শিক্ষাকর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীরা পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান। বিদ্যাসাগরের মহান জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেন অধ্যাপক অমল চট্টোপাধ্যায়, ড. প্রণব বর্মণ, ড. মীর আহম্মদ আলী ও কলেজের গ্রন্থাগারিক মাননীয় অমিত কুমার দাস মহাশয়।
পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন



