ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)-এর ছাত্র পরিষদের (Students’ Council) উদ্যোগে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস ০৫.০৯.২০২৬ তারিখে।
ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)-এর ছাত্র পরিষদের (Students’ Council) উদ্যোগে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস ০৫.০৯.২০২৬-এ| এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম পথিকৃৎ, মাননীয় অধ্যক্ষ প্রফেসর ড. গিরিধারী পণ্ডা মহাশয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী ভদ্র হেমব্রম মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শ্রদ্ধেয় অধ্যাপক ও অধ্যাপিকামণ্ডলী। সৌহার্দ্য, শ্রদ্ধা ও ভালোবাসায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর চিরন্তন সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। বিশেষভাবে আলোচিত হয় আমাদের ভারতীয় সংস্কৃতির প্রাচীন গুরু-শিষ্য পরম্পরা, যেখানে শিক্ষা কেবলমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনের মাধ্যম ছিল না; বরং জ্ঞান, মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার বিকাশই ছিল শিক্ষার মূল লক্ষ্য। গুরু ও শিষ্যের Read more








